বিএনপি যদি নিজেদের মতো রাষ্ট্রপতি চায়, কী করবেন?

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ AM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ AM
মো. সাহাবুদ্দিন

মো. সাহাবুদ্দিন © টিডিসি সম্পাদিত

রাষ্ট্রপতি পরিবর্তন নিয়ে বিভিন্ন মহল ও গণমাধ্যমে আলোচনা চলার প্রেক্ষাপটে নিজের অবস্থান পরিষ্কার করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, নির্বাচিত সরকার যদি মনে করে তিনি না থাকাই ভালো, তাহলে তিনি স্বেচ্ছায় সরে যেতে প্রস্তুত। সম্প্রতি দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় রাষ্ট্রপতি পরিবর্তন হতে পারে এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন নাম আলোচনায় আসছে; এমনকি বিদেশি গণমাধ্যম রয়টার্স-এ দেওয়া এক বক্তব্যে তিনি নাকি বলেছেন, নির্বাচনের পর আর এখানে থাকতে চান না বিষয়টি পরিষ্কার করবেন কি না।

জবাবে রাষ্ট্রপতি বলেন, তার বক্তব্য অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। ‘আমি যেভাবে বলেছি, সেটি সেই প্রেক্ষাপটেই বোঝা দরকার। গত ১৮ মাসে ওই সরকার আমাকে যে রকম মানসিকভাবে চাপ দিয়েছে, নানা ঘটনায় আমাকে অপমানিত করা হয়েছে, সে কারণে আমার মনে এক ধরনের ক্ষোভ জন্মেছিল। তখনই আমি বলেছিলাম, এভাবে রাষ্ট্রপতি থাকা যায় না, চলে যেতে ইচ্ছা করে। এই কথাটাই আমি রয়টার্সকে বলেছিলাম।’

তিনি আরও বলেন, পরে বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তার মেয়াদ নেই। ‘প্রশ্ন করা হলো, নতুন নির্বাচন হলে, নতুন সরকার এলে আপনার অবস্থান কী হবে? তখন আমি বলেছি, আমি সাংবিধানিকভাবে পাঁচ বছরের জন্য নির্বাচিত; আমার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। মানে আমার মেয়াদ আরো দুই বছর আছে।’

তবে তিনি এটাও বলেছেন, ‘যদি একটি নির্বাচিত সরকার আসে এবং তাদের অভিপ্রায় থাকে যে আমি না থাকাই ভালো, তাহলে আমি স্বেচ্ছায় সরে যেতে প্রস্তুত। আই লাভ টু গো। মানে, তারা সে রকম ইচ্ছা পোষণ করলে আমি নিজে থেকেই চলে যেতে চাইব।’

সাক্ষাৎকারে তাকে আরও প্রশ্ন করা হয় ধরুন, বিএনপি যদি মনে করে তারা নিজেদের মতো রাষ্ট্রপতি চায়, সে ক্ষেত্রে তিনি কী করবেন? কিংবা সংসদের মাধ্যমে অভিশংসন হলে?

এ জবাবে রাষ্ট্রপতি বলেন, ‘ওগুলো কেন হতে দেব? আমি একজন সচেতন মানুষ। যদি তারা মনে করে আমি থাকি, তাহলে আমি থাকব। আর যদি বলে যে, সরে যাওয়া ভালো; তাহলে আমি নিজেই সম্মানজনকভাবে সরে যাব।’

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9