বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায় ইইউ

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ PM
মাইকেল মিলার

মাইকেল মিলার © সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত করে নতুন অধ্যায় শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত এ আলোচনাকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে অভিহিত করেন।

মিলার বলেন, ‘ইইউ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে রয়েছে। নবনির্বাচিত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আমি পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আমাদের বৈঠক নিয়ে আমরা সন্তুষ্ট। ইইউ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

তিনি আরো জানান, আলোচনায় উন্নয়ন সহযোগিতা, মানবিক বিষয় এবং অভিবাসনসহ দ্বিপক্ষীয় সম্পৃক্ততার বিস্তৃত ক্ষেত্র অন্তর্ভুক্ত ছিল। নতুন সরকারের সঙ্গে অগ্রাধিকারের বিষয়ে মিলার অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হওয়া সংস্কারগুলো অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন।

ইইউ রাষ্ট্রদূত বিচার বিভাগীয় সংস্কার এবং উন্নত অভিবাসন ব্যবস্থাপনার অগ্রগতির প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং এগুলোকে সহযোগিতার বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা বাংলাদেশ-ইইউ সম্পর্কের সম্ভাবনাকে পুরোপুরি বাস্তবায়ন করতে চাই।

প্রস্তাবিত পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন অ্যাগ্রিমেন্ট (পিসিএ) প্রসঙ্গে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘আলোচনাগুলো ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে এবং চুক্তিটি প্রায় চূড়ান্ত হওয়ার পথে।’ তিনি আশা প্রকাশ করেন, চুক্তিটি শিগ্‌গিরই স্বাক্ষরিত হতে পারে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬