মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ PM
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী © টিডিসি ফটো

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের মিশন একটাই, মানুষের প্রত্যাশা বেশী, প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তিনি বলেন, কাজ করতে হলে আমাদেরকে টীম ওয়াইজ কাজ করতে হবে। মন্ত্রণালয়ের সবাই আমরা একসঙ্গে আন্তরিকতার সাথে কাজ করলে আমরা সফল হবো।  তিনি আরও বলেন,  কাজ করার ক্ষেত্রে আমাদের যে গাইডলাইন আছে, আমাদের দলের যে ইশতেহার আছে, ইশতেহারকে সামনে রাখবো আমরা।

গতকাল মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর আজ শ্রম ও কর্মসংস্থা মন্ত্রণালয়ে প্রথম কর্ম দিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে  পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের সচিবসহ ঊধ্বর্তন  কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরও বলেন, বিগত ১ বছরে কি কি কাজ হয়েছে সেটা দেখে বুঝতে পারবো কি কি ঘাটতি আছে। 

তিনি বলেন,  দেশটা আমাদের। আগামী ১০০ দিনের মধ্যে আমরা কি করবো তার একটি লক্ষমাত্রা তৈরী করতে হবে।

আরিফুল হক চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা দীর্ঘদিন কাজ করেছেন,  আপনাদের অভিজ্ঞতা আছে। কাজের ক্ষেত্রে রুলস অব বিজনেসের বা কার্য বিধিমালার বাইরে আমরা যাবোনা। যেখানে যা প্রয়োজন তা পরিস্কারভাবে জানাবেন। 

মন্ত্রী আরও বলেন, আপনারা- আমরা সবাইকে কাজ করতে হবে এবং সেটা টীমে কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। যা জানানোর প্রয়োজন সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে  জানাতে হবে।

তিনি বলেন,  মাহে রমজান আসতেছে। রমজানের শেষের দিকে ঈদ উল ফিতরের পূর্ববর্তী সময়ে যাতে শ্রমঘন শিল্পে বা কলকারখানায় কোথাও কোনো শ্রম অসন্তোষ সৃষ্টি হতে  না হতে পারে সে বিষয়ে আগেই তৎপর থাকতে হবে।  

পরিচিতমূলক সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নবযোগদানকৃত প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, প্রথম তিন মাসের একটা ওয়ার্ক প্লান তৈরি করতে হবে যে প্রথম তিন মাসে আমরা এ  কাজগুলো করব। তিনি বলেন, আমরা মানুষকে যেন বলতে পারি যে তিন মাসে আমরা এই কাজগুলো করেছি। 

প্রতিমন্ত্রী আরও বলেন, সাবেক উপদেষ্টা বেশ কিছু সাজেশন দিয়ে গেছেন আমরা উনার পরামর্শগুলো আমলে নেব। তিনি আরও বলেন,  ঈদের সময় কিছু আন্দোলন হয়, সেটা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে কোন জায়গায় বা কোন কোন সেক্টরে হতে পারে সেটি যেন আগেই আমরা সমাধান করতে পারি। 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিএনপি
গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950