আমার সঙ্গে তোলা ছবি ব্যবহার করে ‘চাঁদাবাজি’ করলে পুলিশে দিন: নবনির্বাচিত এমপি

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ AM
মোহাম্মদ কামাল হোসেন

মোহাম্মদ কামাল হোসেন © সংগৃহীত

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে কেউ ‘চাঁদাবাজি’ বা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়ালে তাকে সরাসরি পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘‘আমার সাথে তোলা ছবি ব্যবহার করে যদি কেউ ‘চাঁদাবাজি’ বা আইন বহির্ভূত কাজ করে তাকে সরাসরি পুলিশে দিন। আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো। ইনশাআল্লাহ।’’

এর আগে, শুক্রবার সকাল পৌনে ছয়টায় রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, মোহাম্মদ কামাল হোসেন ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নবী উল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

ঢাকা-৫ আসনে পোস্টাল ভোটসহ মোট ১৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ২ লাখ ৪ হাজার ৭৫০ জন। বাতিল ভোটের সংখ্যা ছিল ৩ হাজার ৩৮০টি। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ২ লাখ ১ হাজার ৩৭০টি। ভোট পড়ার হার ছিল ৪৯ শতাংশ।

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ইব্রাহীম হাতপাখা প্রতীকে ১৪ হাজার ২০৬ ভোট পেয়েছেন।

টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬