বিদ্রোহীতে ২১ আসন হারাল বিএনপি

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ PM
নির্বাচনী ব্যালট বক্স

নির্বাচনী ব্যালট বক্স © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২০৯টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর মধ্য দিয়ে জোটগতভাবে ২১২ আসন নিয়ে প্রায় দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি। এবারের নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল ৭৮টিতে। এর মধ্যে দলীয় প্রার্থীরা জিতেছেন ৫০টিতে। আর বিদ্রোহীরা মাত্র সাতটিতে। জামায়াত ও তাদের জোটের প্রার্থীরা জিতেছেন ২১ আসনে। 

বিদ্রোহী প্রার্থীর কারণে যে ২১ আসন হারায় বিএনপি

সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থী ছিল সর্বশেষ ১৯৯৬ সালে। ২০০১-এ জোটের হয়ে জামায়াত প্রার্থী দেয়। এবারের নির্বাচনে বিএনপির পাশাপাশি বিদ্রোহী প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়ী হয়েছেন জামায়াত জোটের খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান। দ্বিতীয় অবস্থানে বিএনপি জোটের জমিয়তে উলামায়ে ইসলামের উবায়দুল্লাহ ফারুক। বিএনপির বিদ্রোহী ছিলেন মামুনুর রশীদ। 

নীলফামারী-৪ আসনে জয়ী হয়েছেন জামায়াতের আবদুল মুনতাকিম। ভোট পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৮৬৫টি। বিএনপি দলীয় আবদুল গফুর সরকারের প্রাপ্ত ভোট সংখ্যা ৮১ হাজার ৫২৬। বিদ্রোহী প্রার্থী ছিলেন রিয়াদ আরফান সরকার।

বিদ্রোহী থাকা ময়মনসিংহ-২ আসনটিও বিএনপি বাংলাদেশ খেলাফত মজলিসের কাছে হারিয়েছে। দলীয় প্রার্থী ছিলেন মোতাহার হোসেন তালুকদার। ১৯৯৬ সালের পর এ আসনে বিএনপি জিতেছিল কেবল ২০০১ সালে। 

আলোচিত আসনগুলোর মধ্যে নোয়াখালী-৬-এ জামায়াত জোটের এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদ জয়ী হয়েছেন। এ ছাড়া পাবনা-৩ ও ৪, রংপুর-৩, গাইবান্ধা-৫, ঝিনাইদহ-৪, যশোর-২ ও ৫, নড়াইল-২, বাগেরহাট-১, ২ ও ৪, সাতক্ষীরা-৩, শেরপুর-১, ঢাকা-১২, মাদারীপুর-১, চট্টগ্রাম-১৬ এবং ময়মনসিংহ-৬-এ জামায়াত বা তাদের জোটের প্রার্থীরা জিতেছেন।

যেসব আসনে বিদ্রোহীদের কাছে বিএনপি বা দলটির সমর্থিত প্রার্থীরা হেরেছেন 

ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৭ ও কিশোরগঞ্জ-৫ আসনের পাশাপাশি বিএনপির বিদ্রোহী জিতেছেন ময়মনসিংহ-১-এ। জয়ী মোহাম্মদ সালমান ওমর হালুয়াঘাট উপজেলা শাখার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক। দলীয় প্রার্থী ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ। দুজনই এক লাখের বেশি ভোট পেয়েছেন। ব্যবধান গড়ে দিয়েছে প্রায় সাত হাজার ভোট। এ আসনে বিএনপি সর্বশেষ জয় পেয়েছিল ১৯৯৬ সালে। অন্য আসনগুলোর মধ্যে আছে টাঙ্গাইল-৩, দিনাজপুর-৫ এবং চাঁদপুর-৪।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9