রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীর বেতন কত?

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ PM
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের মাধ্যমে চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন সরকারের প্রধান হিসেবে তারেক রহমানের নাম চূড়ান্ত হয়েছে দলের পক্ষ থেকে। মঙ্গলবার নতুন সংসদ সদস্য-মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের কথা রয়েছে।

জানা গেছে, বাংলাদেশে সর্বোচ্চ বেতন পান রাষ্ট্রপতি। ১ লাখ ২০ হাজার টাকা মূল বেতন হিসেবে পেয়ে থাকেন। আর প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এই দুই ব্যক্তির সকল খরচ রাষ্ট্র থেকে বহন করা হয়। 

তথ্যমতে, ১ লাখ ১৫ হাজার টাকা বেতনের সঙ্গে বাড়ি ভাড়া ১ লাখ টাকা পেয়ে থাকেন প্রধানমন্ত্রী। এছাড়া দৈনিক ভাতা ৩ হাজার টাকা, বিমান ভ্রমণের জন্য বিমা কভারেজ ২৫ লাখ টাকা এবং স্বেচ্ছাধীন তহবিল দেড় কোটি টাকা পান। অবশ্য সরকারি বাড়িতে বসবাস করলে তিনি বাড়ি ভাড়া পাবেন না।

জাতীয় সংসদের স্পিকারের বেতন ১ লাখ ১২ হাজার টাকা। বেতন পাওয়ার দিক দিয়ে এর পরের অবস্থানে রয়েছেন প্রধান বিচারপতি। মাসিক ১ লাখ ১০ হাজার টাকা বেতন পান তিনি। বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বেতন পান মাসিক ১ লাখ ৫ হাজার টাকা করে। আর প্রতিমন্ত্রীদের বেতন ৯২ হাজার টাকা। একই পরিমাণ বেতন পান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিপ হুইপ এবং বিরোধী দলীয় নেতা। উপমন্ত্রীদের মাসিক বেতন ৮৬ হাজার ৫০০ টাকা। সংসদ সদস্যরা বেতন পান ৫৫ হাজার টাকা করে।

একটি করে গাড়ি সুবিধা মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর 
দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পাবেন। এই গাড়ি পরিবহন পুল সরবরাহ করবে। এ ছাড়া সরকারি প্রয়োজনে ভ্রমণের সময় তারা মন্ত্রণালয়ের অধীনে যেকোনও সংস্থা বা দফতর থেকে একটি জিপ গাড়ি পাবেন। জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পাবেন। একজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পাবেন ২ হাজার টাকা করে। উপমন্ত্রী পাবেন দেড় হাজার টাকা করে।

মন্ত্রী পাবেন ১০ সহায়ক
আইন অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব (পিএস) পাবেন। এ ছাড়া একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী, একান্ত সচিব পেয়ে থাকেন। এ ছাড়া দুই জন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুই জন অফিস সহায়ক ও একজন পাচক পেয়ে থাকেন। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আরদালি ও একজন অফিস সহায়ক পেয়ে থাকেন। এ ছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা একটি করে মুঠোফোন পাবেন।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9