তারেক রহমানের কাছে মন্ত্রিত্ব চান ইসলামী আন্দোলনের একমাত্র এমপির সমর্থকরা

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ AM
মাহমুদুল হোসাইন অলি উল্লাহ

মাহমুদুল হোসাইন অলি উল্লাহ © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৫৩টি আসনে এককভাবে প্রার্থী দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে একমাত্র জয় আসে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে। হাতপাখা প্রতীকে নির্বাচিত হন মাহমুদুল হোসাইন অলি উল্লাহ।

নির্বাচনের পর থেকেই তাকে মন্ত্রী করার দাবি জানিয়ে আসছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। শনিবার বরগুনার কেওড়াবুনিয়া পীরের দরবারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা বলেন, দলটি কোনো জোটে না গিয়েও উল্লেখযোগ্য ভোট পেয়েছে এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সমর্থকদের দাবি, নির্বাচনী সমীকরণে তাদের অবস্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সরকার গঠনে সহায়ক হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে তারা ইসলামী আন্দোলনের একমাত্র এমপি মাহমুদুল হোসাইন অলি উল্লাহকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য অলি উল্লাহ বলেন, “যারা আমাকে ভোট দিয়েছেন বা দেননি—সবাই এখন আমার জনগণ। আমি বরগুনার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, নির্বাচনে তাদের ভূমিকা রাজনৈতিকভাবে মূল্যায়ন করা হলে তা স্থানীয় উন্নয়ন ও জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মোটরস, আবেদন ৩০ অক্টোবর পর্…
  • ০১ অক্টোবর ২০২৬