স্পেসিফিক আসন টার্গেট করে ফলাফল পরিবর্তন করা হয়েছে: নাহিদ ইসলাম

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ PM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এই নির্বাচন নিয়ে আমাদের অবস্থান অলরেডি ব্যক্ত করেছেন ১১ দলের অন্যতম প্রধান দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির শফিকুর রহমান। আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট একটি পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল ঘোষণা করার সময় স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করা হয়েছে। 

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক ঢাকা-১৩ আসন, ঢাকা-৮ আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের আসন—এরকম স্পেসিফিক কয়েকটি আসনকে টার্গেট করে ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলো দখল করে, জোর করে প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করা হয়েছে।’

নাহিদ ইসলাম বলেন, এখন যে প্ল্যানের কথা আমরা শুনেছি, সেই প্ল্যানের একটি বাস্তবায়ন বা স্বরূপ আমরা এই নির্বাচনে দেখতে পাচ্ছি। এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে, সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভেতরে দেখতে পাচ্ছি তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে?

তিনি আরও বলেন, নির্বাচনের পরদিনই প্রতিদ্বন্দ্বীদের ওপর হামলা, সারাদেশে বাড়িঘরে হামলা ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে। তাদের কাছে কি এই দেশের দায়িত্ব দেওয়া যায়? আমরা দল হিসেবে ঐক্যবদ্ধ হয়েছি। জামায়াত আমির বলেছেন স্পষ্টভাবে, রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। কারণ এই দেশের মানুষ, যারা ১১ দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে নেতাকর্মী ও সমর্থক তাদের হেফাজত করা, তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের।

এনসিপি নেতা বলেন, আমরা জনগণকে অভিবাদন জানাই, যে জনগণ এত প্রতিকূলতার মধ্যেও ১১ দলের পক্ষে ভোট দিয়েছে। সমস্যা হচ্ছে না উনি বুঝাচ্ছেন শুধু জাতীয় সরকারকে বোকা দিচ্ছেন। জাতীয় সরকারের স্টাইলে সুস্পষ্টভাবে দুটি পক্ষ ছিল একটি সংস্কারের পক্ষ, পরিবর্তনের পক্ষ; যারা সংস্কার চায়, গণতন্ত্র চায়, চাঁদাবাজি বন্ধ চায়, সরকারব্যবস্থাকে গঠনমূলকভাবে পুনর্গঠন চায়। আরেকটি পক্ষ, যারা পুরনো বন্দোবস্তে জাতীয় সরকার করতে চায়, পূর্বের সংবিধানকেই চেয়েছে। একই জনগণ ভোট দিয়েছে, কিন্তু ভোট কারচুপি করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, শেষ মুহূর্তে দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা ও প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনে সুস্পষ্টভাবে এই অভিযোগ জানাব। প্রার্থীরা জানাবেন। নির্বাচন কমিশন সেখানে কী ভূমিকা পালন করছে, তাদের অবস্থান কী—তার ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনের বিষয়ে চূড়ান্ত অবস্থান।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9