জামায়াতের নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, আলোচনায় যেসব বিষয়

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ PM
জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের

জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক চলছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার পর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। 

বৈঠকের মাঝে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, গতকালের যে নির্বাচন হয়েছে, তার পর্যালোচনা  পর্যবেক্ষণ ও এ বিষয়ে দলের পরবর্তী করণীয় নিয়ে এই বৈঠকে আলোচনা করা হবে। বৈঠক শেষে বিভিন্ন সিদ্ধান্ত ও অধঃস্থল নেতাকর্মীদের জন্য নির্দেশনা দেয়া হবে। পাশাপাশি দেশবাসীর উদ্দেশ্যে প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপন করবে জামায়াত। বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকায় বৈঠকটি শেষ হতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানান এডভোকেট জুবায়ের।

শুক্রবার ভোরে নির্বাচন কমিশনে যায় জামায়াতের প্রতিনিধি দল। সেখানে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব যুবায়ের বলেন, আমরা যেকোনো চক্রান্তের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করবো। প্রতিরোধের দূর্গ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রয়োজনে খুবই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। কোনভাবেই জনরায়কে এইভাবে চক্রান্ত-ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করে নসাৎ করার সুযোগ আমরা কাউকেই দিবো না।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬