নির্বাচনী দায়িত্ব শেষে বাড়ি ফেরা হলো না আরও এক আনসার সদস্যের

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত আরেক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল দুইজন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কর্ণফুলী টানেল এলাকায় ২৩ জন সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে আঘাত হানে। ঘটনাস্থলেই আনসার সদস্য মো. আব্দুল জব্বার নিহত হন। দুর্ঘটনায় আহতদের দ্রুত চট্টগ্রামের বিএনএস হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ২টা ৪০ মিনিটে  আনসার সদস্য সুলতান মিয়া মারা যান।

নিহত সুলতান মিয়া শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি সিএমএ দক্ষিণ জোনের পেট্রোল বাংলা আনসার গার্ডে দায়িত্ব পালন করছিলেন।

পরপর দুই সদস্যের মৃত্যুতে আনসার বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনী দায়িত্ব শেষে সদস্যদের কর্মস্থলে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্বব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিয়ারে সিনিয়র ট্রেনিং অফিসার নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
হুতিদের ওপর হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যেসব স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9