গোপালগঞ্জের তিন আসনেই বিএনপির জয়জয়কার

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ AM
গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে জয়ী বিএনপির প্রার্থীরা

গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে জয়ী বিএনপির প্রার্থীরা © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সব কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। 

গোপালগঞ্জ-২ আসনের ১৫১টি ভোটকেন্দ্রের (পোস্টাল ব্যালটসহ) বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর ধানের শীষ প্রতীকে ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু (হরিণ) পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।

গোপালগঞ্জ-১ আসনের ১৩৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাবীর মিয়া (ট্রাক) পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট। 

আরও পড়ুন: ঢাকা-৮ আসনে ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ আসিফ মাহমুদের

এছাড়া জামায়াতে ইসলামী প্রার্থী মো. আব্দুল হামিদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩৩ হাজার ৬৭৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল (ফুটবল) পেয়েছেন ২০ হাজার ৯৪৩ ভোট।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের ১০৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৬ হাজার ২৯৯।

ফলাফল ঘোষণার পর তিন আসনেই বিএনপি প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ–উচ্ছ্বাস দেখা গেছে। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলায় সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে।

বিশ্বকাপ জিতবে কোন দল— যা বলছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ১৬ জুলাই ২০২৬
শহিদ ওয়াসিমের ছবি না থাকায় ছাত্রদলের তোপের মুখে ফেনী কলেজে …
  • ১৬ জুলাই ২০২৬
ঝালকাঠির আদালতে বিচারক সংকট, বাড়ছে মামলার জট
  • ১৬ জুলাই ২০২৬
জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে সাঈদ উজ্জ্বল-গোলাম ম…
  • ১৬ জুলাই ২০২৬
ফাইনালের আগে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ? যা আছে ফিফার নিয়মে
  • ১৬ জুলাই ২০২৬
সীমান্তে চোরাকারবারির জন্য কামাল ব্যবহার করতেন ভারতের সিম, …
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence