রাজশাহীর ৬ আসনে বিএনপি ৪ ও জামায়াত দুটিতে বিজয়ী

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ AM
রাজশাহী জেলার ৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে

রাজশাহী জেলার ৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে © টিডিসি ফটো

রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের সবকটিতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, চারটিতে বিএনপি সমর্থিত প্রার্থী এবং দুটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন। পোস্টাল ভোটসহ কেন্দ্রভিত্তিক চূড়ান্ত গণনা শেষে এই ফলাফল পাওয়া গেছে।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী): এই আসনের মোট ১৬০টি কেন্দ্রের সবকটিতে জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মুজিবুর রহমান।

রাজশাহী-২ (সদর): ১১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ১ লাখ ২৫ হাজার ৬৪৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এ আসনে জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৯৭ হাজার ৪৬৬ ভোট।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর): ১৩১ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৪৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার ৫৬৫ ভোট।

আরও পড়ুন: রাজধানীর ৪ আসনে রেজাল্ট শিটে ‘কাটাকাটি’ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা

রাজশাহী-৪ (বাগমারা): ১২২টি কেন্দ্রের প্রাপ্ত ফলে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার ১ লাখ ১৮ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৫৯ ভোট। ৮ হাজার ৪৪৯ ভোটের ব্যবধানে ডা. আব্দুল বারী সরদার বিজয়ী হন।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর): ১৩২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মণ্ডল ১ লাখ ২৩ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৮৭৩ ভোট।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা): ১১৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।

হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9