বরগুনা-১ আসনে বেসরকারিভাবে জয় পেল হাতপাখার প্রার্থী মাহমুদুল

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ AM
হাতপাখার প্রার্থী

হাতপাখার প্রার্থী © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে বেসরকারি ফলাফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বিজয়ী হয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থীকে হারিয়ে তিনি এ আসনে জয় পেয়েছেন।

১৯০টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী, মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। এ হিসেবে অলিউল্লাহ ৪ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৬০ হাজার ৩৫১ জন। নতুন ভোটার রয়েছেন ৩৭ হাজার ৯৬০ জন এবং পোস্টাল ভোটার ৬ হাজার ২৯৮ জন।

তবে এটি বেসরকারি ফলাফল; চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬