সাতক্ষীরায় ভোট পড়ল ৭২.৭৩ শতাংশ, শীর্ষে কলারোয়া উপজেলা

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ PM
শুরু হয়েছে ভোট গণনা

শুরু হয়েছে ভোট গণনা © টিডিসি ফটো

উৎসবমুখর এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে জেলায় সামগ্রিকভাবে ৭২.৭৩ শতাংশ ভোট পড়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। পরে সন্ধ্যায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল গণমাধ্যমকে এই চূড়ান্ত পরিসংখ্যান জানান।

উপজেলাভিত্তিক ভোটের হার বিশ্লেষণে দেখা যায়, কলারোয়া উপজেলায় সর্বোচ্চ ৮১ দশমিক ৮৯ শতাংশ ভোট পড়েছে। এছাড়া তালা উপজেলায় ৭৫ শতাংশ, দেবহাটা উপজেলায় ৭২ দশমিক ৫০ শতাংশ, কালীগঞ্জ উপজেলায় ৭১ দশমিক ৯৮ শতাংশ এবং সদর উপজেলায় ৭০ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে আশাশুনি উপজেলায় ৬৮ দশমিক ৭৮ শতাংশ ও শ্যামনগর উপজেলায় ৬৮ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ জন। এতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ও প্রশাসনের তদারকিতে সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬