অনিয়মের অভিযোগে কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াতের

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো © সংগৃহীত

কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনসহ বেশ কয়েকটি আসনের কিছু কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়ম হয়েছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব ভোটকেন্দ্রের ভোট স্থগিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

আজ (১২ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল সাংবাদিকদের এসব কথা জানান। তবে মোট কতটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ দাখিল করা হয়েছে তা তিনি সুনির্দিষ্টভাবে সাংবাদিকদের জানাননি।

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। সেখানে তারা শতাধিক ভিডিও ফুটেজের লিংকও সংযুক্ত করেছেন। এর মধ্যে কতগুলো বড় ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন: ভোটের ফল কখন থেকে পাওয়া শুরু হবে?

জামায়াত নেতা মোয়াজ্জেম হোসেন হেলাল অভিযোগ করেন, কুমিল্লা-৮ আসনের ৩০টি ভোটকেন্দ্র থেকে তাদের দলীয় এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসারকে এ বিষয়ে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, নোয়াখালী-৬ আসনে গতরাত থেকে রক্তাক্ত সন্ত্রাস হয়েছে। ঝালকাঠি, শরীয়তপুরেও সমস্যা হয়েছে, দলীয় এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এবি পার্টির সভাপতি মজিবুর রহমানের গাড়ি বহরে হামলা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬