ভোটের ফল কখন থেকে পাওয়া শুরু হবে?

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে এই ভোট। এখন অপেক্ষা গণনা। তবে সবকিছুকে ছাপিয়ে প্রশ্ন এখন একটাই- কখন মিলবে ভোটের ফল? 

তথ্যমতে, এবারের নির্বাচনে সারা দেশে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্র ২১ হাজার ২৭৩টি এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ২১ হাজার ৫০৬টি। সাধারণত একটি ভোটকেন্দ্রে ১০ থেকে ১৫ হাজার, কিছু কিছু ভোটকেন্দ্রে আরও কম ভোটার থাকেন। এক্ষেত্রে একটি কেন্দ্রের ভোট গণনা হতে কত সময় লাগবে এটা সাধারণ মানুষের জানার আগ্রহের বিষয়। 

ইসি সূত্র জানায়, ‘এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হলো। ফলে এবার যে ভোট গণনা ও ফল প্রকাশে বেশি সময় প্রয়োজন হবে। সংস্থাটি আশা করছে, শুক্রবার সকালে ফল প্রকাশ করা যাবে।’ তবে আনঅফিসিয়ালি কিছু কিছু কেন্দ্রের ফল রাত ১০টার পর থেকে পাওয়া শুরু হবে।

নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, বিগত সময়ে শুধু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যালট ছিল একটি। এবার গণভোটসহ থাকায় ব্যালট হবে দুটি। আগে যদি ৫ থেকে ১০ হাজার ভোট গণনায় ৩ থেকে ৪ ঘন্টা সময়ের প্রয়োজন হতো এবার সেখানে ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগবে পারে। কেন্দ্রগুলোতে ভোট গণনায় এর বেশি সময় লাগবে না। 

সে হিসেবে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কেন্দ্রভিত্তিক এমন ফল পাওয়া রাত ১০টার পর থেকেই শুরু হয়ে যাবে; রাত ১টা থেকে ২টার মধ্যে কেন্দ্রভিত্তিক বড় একটি অংশের ফল পাওয়া যাবে। যদিও পূর্ণাঙ্গ ফল পেতে বিলম্ব হবে বলে জানাচ্ছে ইসি সূত্র। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, “ফলাফল ঘোষণা ইনশাল্লাহ আমরা যথাশীঘ্র সম্ভব নির্বাচনের পরপরই হয়ে যাবে আশা রাখি। ১৩ তারিখ দিনের প্রথম ভাগেই হয়তো ফলাফল ঘোষণা করা যাবে আমরা আশা করছি।”

শুক্রবার সকাল ১০টায় গণনা শেষ হবে বলে আশা করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ। তিনি বলেন, "রেজাল্ট ডিলে হওয়ার কোনো কারণ নাই।

নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9