সাড়ে ৫টা পর্যন্ত ভোট নেওয়া হলো ঢাকার যে কেন্দ্রে

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৫ PM
বিকেল  ৫টার দিকে ঢাকার বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র

বিকেল  ৫টার দিকে ঢাকার বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র © সংগৃহীত

ঢাকার বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ (১২ ফেব্রুয়ারি) এক ঘণ্টা বেশি সময় ভোট নেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোটগ্রহণ চলে সাড়ে পাঁচটা পর্যন্ত। সাড়ে পাঁচটার পরেও কয়েকজনকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা সাওকাত হোসাইন বলেন, সকাল থেকেই এই কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল। নির্ধারিত সময়ের পরেও লাইনে ভোটার থাকায় তাঁদের ভোট নিচ্ছি। নতুন করে কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।

বিকেল ৫ টা ১০ মিনিটের দিকে ওই ভোট কেন্দ্রে গিয়ে নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে। তখন ৫০ জনের বেশি নারী ভোটারকে লাইনে ভোটের জন্যে অপেক্ষায় থাকতে দেখা গেছে।

আরও পড়ুন: ভোটের ফল কখন থেকে পাওয়া শুরু হবে?

‎এই কেন্দ্রে নারীরা ভোট দিয়েছেন। মোট ভোটার ৩ হাজার ৮৩২ জন। বেলা ৩টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ৭৫০। ভোটের হার ৪৫.৬ শতাংশ।

‎বিকেল ৫টা ৭ মিনিটে কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্কুলটির দ্বিতীয় তলায় নারীরা ভোট দিতে দীর্ঘ লাইনে অপেক্ষায় আছেন। এ কেন্দ্রটি নারীদের জন্য নির্ধারিত হওয়ায় শুধু নারীরাই এই কেন্দ্রে ভোট দিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নতুন করে কাউকে লাইনে ঢুকতে দিচ্ছেন না। তবে লাইনে যারা দাঁড়িয়ে আছেন, তাঁদের ভোট নেওয়া হচ্ছে।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরও বলেন, এই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। কেন্দ্রের চারপাশ ফাঁকা। তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভোট গ্রহণ করতে পেরেছি।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬