লালমাইয়ে ব্যালট ছিনতাই করে ধানের শীষ প্রতীকে সিল, ৩৮ ব্যালট বাতিল

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩ PM
লালমাইয়ে ৩৮টি সিল মারা ব্যালট বাতিল

লালমাইয়ে ৩৮টি সিল মারা ব্যালট বাতিল © সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলায় ব্যালট পেপার ছিনতাই করে ধানের শীষ প্রতীকে সিল মারা ৩৮টি ব্যালট পেপার বাতিল ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ভোটকেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে তারা সিল মারা কোনো ব্যালট বাক্সে ঢোকাতে পারেনি। কর্তব্যরতদের বাধার মুখে তারা ব্যর্থ হয়। পরে একটি প্রতীকে সিল মারা ৩৮টি ব্যালট পেপার উদ্ধার করা হয়, যেগুলো বাতিল ঘোষণা করা হয়েছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় বেলা দেড়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, সিল মারা ব্যালটগুলো নষ্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬