সালাহউদ্দিনের আসনে ভোটকেন্দ্রে জামায়াতপ্রার্থীর ওপরে হামলা, সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ PM
সালাহউদ্দিনের আসনে ভোটকেন্দ্রে জামায়াতপ্রার্থীর ওপরে হামলা, সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত

সালাহউদ্দিনের আসনে ভোটকেন্দ্রে জামায়াতপ্রার্থীর ওপরে হামলা, সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত © সংগৃহীত

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের গাড়ি বহরে হামলা করেছেন বিএনপি সমর্থকরা। তিনি নিরাপদে সরে গেলেও সংবাদ সংগ্রহে গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ সাংবাদিক আহত হয়েছেন। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এই আসনে ধানের শীষের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে চকরিয়া পৌর এলাকার ১ নং ওয়ার্ডের আর রায়েদ মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন— দ্য এশিয়ান এইজের বশির আল মামুন, দৈনিক ডেসটিনির এসএম রুহুল কাদের ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার মোহাম্মদ কফিল উদ্দিন। অপরদিকে সাংবাদিকদের ওপর আক্রমণে নেতৃত্ব দেওয়া বিএনপি সমর্থক নাজিম উদ্দিনকে শনাক্ত করতে পেরেছেন সাংবাদিকরা। তবে তার পূর্ণ পরিচয় জানা সম্ভব হয়নি।

883
সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাংবাদিকদের ওপর হামলায় নেতৃত্ব দেওয়া বিএনপি সমর্থক নাজিম উদ্দিন

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ১ নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থকরা অবস্থা নিয়েছিলেন। তার সামনে দিয়ে জামায়াতের প্রার্থীর গাড়িবহর ও সাংবাদিকরা যখন যাচ্ছিলেন, সে সময় আব্দুল্লাহ আল ফারুকের ওপর পেছন থেকে হামলা করা হয়। উনি তেমন আহত হননি। হামলার সময় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে ভিডিও ধারণ করছিলেন। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের ওপরও চড়াও হয়। তাদেরকে ধানের শীষের স্লোগান দিয়ে মারধর করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকরা জানিয়েছেন, আহত সাংবাদিকদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন। একজনের মাথায় ব্যাপক আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে গিয়েছে। তার মাথায় সেলাই করা হয়েছে। ঘটনার পর ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেনাবাহিনী ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। স্থানীয়রা অভিযোগ করছেন, নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9