অভিযোগ জেদনীর

হান্নান মাসউদের স্ত্রীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা, ফোন ভাঙচুর

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ AM
শ্যামলী সুলতানা জেদনী

শ্যামলী সুলতানা জেদনী © টিডিসি ফটো

নোয়াখালী-৬ (আসন) ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেদনী। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি। 

স্ট্যাটাসে জেদনী লেখেন, ‘আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে, তার ফোন ভেঙে ফেলছে। আমার দেবরকে কয়েকজন মিলে একসাথে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!’

এ বিষয়ে হাতিয়া থানার ওসি সাইফুল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমন ঘটনার সংবাদ আমরা পাইনি। তবে আমরা খোঁজ নিচ্ছি সংবাদ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

একই ঘটনার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ফেসবুক একাউন্টে লেখেন, এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী (নোয়াখালী ৬ হাতিয়া) জনাব হান্নান মাসুদের স্ত্রীর উপর বিএনপির সন্ত্রাসীদের হামলা। ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় তার উপর লোহার রড দিয়ে আক্রমণ করা হয়। 

তিনি বলেন, হামলার দৃশ্য ধারণ করার সময় তার কাছ থেকে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত করা গেছে। এছাড়াও ভোটারদের  কেন্দ্রে এসে ভোট দিতে পথে পথে বাধা দেওয়া হচ্ছে।
 
তিনি আরও বলেন, অবিলম্বে কেন্দ্র থেকে সন্ত্রাসীদের গ্রেফতার ও ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬