ভোট দিলেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ AM
ভোট দিচ্ছেন নাটোর-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল

ভোট দিচ্ছেন নাটোর-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল © টিডিসি ফটো

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আজ বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৯টার দিকে নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল সাবেক প্রতিমন্ত্রী ও বারবার নির্বাচিত সংসদ সদস্য ফজলুর রহমান পটলের কন্যা। তিনি বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক পরামর্শক কমিটির বিশেষ সহকারী, বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

এ সময় কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬