সকাল বেলায় টাকা দিয়ে ভোটকেন্দ্রে লোক দাঁড় করানো হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ AM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © টিডিসি ফটো

সকাল বেলায় ভোট কেন্দ্রগুলোতে টাকা দিয়ে লোক দাঁড় করানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পুরানা পল্টন কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সকাল বেলায় কেন্দ্রগুলোতে টাকা দিয়ে লোক দাঁড় করানো হয়েছে। আজকে আমরা প্রিপেয়ার্ড (প্রস্তুত), যদি কোনো অনিয়ম হয় আমরা তাদেরকে প্রশাসনের হাতে সোপর্দ করব। আমরা খোঁজ নিয়ে জেনেছি, লাঙ্গল আর ধানের শীষ এক হয়ে গিয়েছে। এটা দেশের জন্য একটা অশনি সংকেত। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময় যারা গুম-খুনের সহযোগী ছিল, এখন তারা বিএনপির সহযোগী হয়ে উঠেছেন। এটার মাধ্যমে আমরা মনে করছি, আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে গিয়েছে। এরপরও আমরা সবাইকে আহবান জানাব, আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন। 

মাঝপথে ভোট বয়কট করতে পারতেন গুঞ্জন শোনা যাচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ১১ দলীয় জোট ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত আমাদের এ ধরনের কোনো ভাবনা নেই। সবাই ভোট দিতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এখনো পরিবেশ শান্ত আছে। 

রাজধানীর অনেক কেন্দ্রে ৪০০ গজের ভেতর অনেক প্রতিষ্ঠানের বুথ বসানো হয়েছে-অভিযোগ তুলে তিনি বলেন, এই বুথগুলো একটু দূরে হলে ভালো হতো। এতে করে ভোটারদের প্রভাবিত করার একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা ঢাকা বিভাগীয় কমিশনার-রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা অভিযোগ জানিয়েছি। 

জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বুলেট রেভ্যুলেশন পার করে এসেছি, ইনশাআল্লাহ ব্যালট রেভ্যুলেশনও ক্রস করতে পারব।    

আল্লাহর ওয়াস্তে ক্যাডেট কলেজের মডেলে নতুন কিছু বানাবেন না
  • ০৭ জুলাই ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে বৈঠক আজ
  • ০৭ জুলাই ২০২৬
বাড়িতে সংঘবদ্ধ হামলায় আহত ১০, পালিয়েছেন অভিযুক্ত তাঁতীদল নে…
  • ০৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-মিসর ম্যাচের দায়িত্বে ৩ ফরাসি রেফারি, মুখ খুললে…
  • ০৭ জুলাই ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইমের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিচ…
  • ০৭ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence