‎হবিগঞ্জ-৩ আসনের ৩২ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছে জামায়াতে ইসলামী

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ PM
জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জামায়াতের আবেদন

জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জামায়াতের আবেদন © টিডিসি ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৩ (সদর–লাখাই–শায়েস্তাগঞ্জ) আসনের ৩২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

‎বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী মহসিন আহমেদের নির্বাচনী এজেন্ট মুহাম্মদ হারুন। ‎আবেদনে বলা হয়, হবিগঞ্জ পৌরসভার ৮টি, লাখাই উপজেলার ১৬টি, শায়েস্তাগঞ্জের ২টি এবং সদর উপজেলার ৬টি ভোটকেন্দ্রকে দলটি নিরাপত্তা ঝুঁকিপূর্ণ মনে করছে।

‎অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাব্বির আহমদ বলেন, “আমরা আবেদনটি পেয়েছি। বিষয়টি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয়েছে। প্রয়োজনে ওইসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হবে।”

‎প্রশাসনের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ-৩ আসনে মোট ১৩৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭১টি, লাখাইয়ে ৩৬টি এবং শায়েস্তাগঞ্জে ৩০টি কেন্দ্র। এর মধ্যে কিছু কেন্দ্রকে প্রশাসন আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

‎নির্বাচন ঘনিয়ে আসায় কেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার ও পর্যবেক্ষণ বৃদ্ধি করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9