চাঁদপুরে ভোটের আগে টাকা বিলির অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, ১০ দিনের কারাদণ্ড

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ PM
চাঁদপুর ম্যাপ

চাঁদপুর ম্যাপ © প্রতীকী ছবি

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি জাহাঙ্গীর হোসেন (৪৫), তিনি গাজীপুর আহাম্মদিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী ‘চিংড়ি’ প্রতীকের এম এ হান্নানের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় জাহাঙ্গীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ প্রায় ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অর্থ লেনদেন রোধে প্রশাসনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬