বরগুনায় ছাত্রদল নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ PM
 ছাত্রদল নেতার মোটরসাইকেলে আগুন

ছাত্রদল নেতার মোটরসাইকেলে আগুন © টিডিসি ফটো

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খারাকান্দা এলাকায় বরগুনা জেলা ছাত্রদলের সদস্য আফরোজ হোসেনের মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাসার সামনে পার্কিং করে রাখা মোটরসাইকেলটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।

মোটরসাইকেলের মালিক আফরোজ জানান, তিনি বরগুনা জেলা শহরে ব্যবসা করেন। নির্বাচনে ভোট দিতে এসে সন্ধ্যায় নিজ বাসায় ফেরেন। মোটরসাইকেল পার্কিং করে ঘরে প্রবেশ করার কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে তিনি ঘর থেকে বের হয়ে মোটরসাইকেলটি দাউ দাউ করে জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে মোটরসাইকেলটি আংশিকভাবে পুড়ে যায়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনায় মামলা দায়েরের জন্য ভুক্তভোগীকে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9