সিসিইউতে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ PM
ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন © সংগৃহীত

প্রায় ৫০ লক্ষ টাকা বহন করার সময় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আশিকুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন।

রমেক হাসপাতাল পরিচালক বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির হার্টের অসুস্থতা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।

সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে আটক করে নীলফামারী পুলিশ। জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ওই সময়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে তিনি টাকার সংখ্যা ও কিসের টাকা সেটি জানাতে পারেননি। জামায়াত নেতা বেলাল উদ্দিনের দাবি, ওই টাকা তার নিজের ব্যবসার।

এদিকে কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। একই সঙ্গে অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই।

একই দাবি জামায়াতেরও। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জামায়াত আমির একজন ব্যবসায়ী। ঢাকা বিমানবন্দর ছাড়পত্র দিলেও সৈয়দপুরে এয়ারপোর্টের মত একটা সিকিউর জায়গায় এ ধরনের নাটক সাজানো হয়েছে। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ অনাপত্তিপত্র দেন বলে জানিয়েছিলেন এহসানুল মাহবুব জুবায়ের।

ওই সময় তিনি বলেন, চলাফেরার সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি বিমানে নগদ অর্থ বহন করেছেন। এটি কোনো অপরাধ নয়। তিনি নিজের টাকা বহন করেছেন। যারা এ কাজটি করেছেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন এবং বিষয়টি নিয়ে নাটক সাজানো হচ্ছে।

তিনি বলেন, আটক ব্যক্তি একজন বয়স্ক মানুষ এবং মানসিক নির্যাতনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এরপরও ঘটনাটিকে সাজানোভাবে উপস্থাপন করা হচ্ছে। যারা মনে করছে তারা নির্বাচনে হেরে যাবে, তারাই এসব করছে। কারা এসব করছে, তা গণমাধ্যম ও জনগণ বুঝতে পারছেন বলেও তিনি উল্লেখ করেন। জুবায়ের বলেন, একজন ব্যক্তি তার নিজের টাকা দেশের যেকোনো স্থানে বহন করতে পারেন। এটি কোনো অপরাধ নয়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যারা আগের নির্বাচনে যুক্ত ছিল, জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। এখন প্রশাসনের একটি অংশ একপেশে ভূমিকা পালন করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9