প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ PM
জামায়াতের আমির বেলাল উদ্দিন

জামায়াতের আমির বেলাল উদ্দিন © সংগৃহীত

ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে আসার পর নগদ ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিমানবন্দর থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আটককৃত ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। আমরা ওনাকে আটক করেছি। এখনও সঠিক টাকার সংখ্যাটি বলতে পারবো না। টাকা এখনও গননা করা হয়নি। তবে ওনাকে জিজ্ঞেসাবাদ চলছে। কিসের টাকা জিজ্ঞেসাবাদ শেষে বলা যাবে। 

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি নাম জানতে চাইলে তিনি জানান, তার নাম বেলাল। বাড়ি ঠাকুরগাঁ সদর উপজেলার হাজীপাড়া এলাকায়। বাবার নাম জানতে চাইলে তিনি বলেন, তার বাবার নাম দবিরুল। দবিরুল কোনো এমপি ছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, তিনি কোনো এমপির ছেলে নন।

পেশা সম্পর্কে জানতে চাইলে বেলাল বলেন, তিনি একজন শিক্ষক। তিনি একটি কলেজে শিক্ষকতা করেন।

এ সময় তার লাগেজে থাকা টাকার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সেখানে ৫০ লাখ টাকার বেশি অর্থ রয়েছে। নির্দিষ্ট করে জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৫০ লাখ টাকা আছে। টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এটি তার ব্যবসার টাকা। তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত বলেও উল্লেখ করেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬