নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ AM
এনসিপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিস

এনসিপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিস © সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তার।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার ভূঁইগড় এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আয়োজিত জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক এই ঘোষণা দেন। তার এই ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থিতা নিয়ে চলমান ধোঁয়াশার অবসান ঘটে।

আরও পড়ুন: আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জনসভায় বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জের দুটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দেওয়া হয়েছিল। এর মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনে তাদের প্রার্থী থাকলেও দলীয় নির্বাচনী জরিপে দেখা গেছে, ওই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। সে কারণে তারা আসন হারাতে চান না। এই বাস্তবতায় জামায়াতে ইসলামীর ড. ইকবাল হোসেন ভূঁইয়াকেই ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেন একজন যোগ্য ও বিজয়ী হওয়ার মতো প্রার্থী। তবে একই আসনে একই জোটের দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে জোটের ভেতরে সমস্যা সৃষ্টি হবে। এ কারণে সর্বোচ্চ ছাড় দেওয়ার অংশ হিসেবে শাপলা কলি প্রতীকের প্রার্থী আল আমিনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং তাকে জয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

বক্তব্যের শেষাংশে মামুনুল হক বলেন, ছাত্র-জনতার আন্দোলনে জুলাই যোদ্ধারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছেন। তারা সংখ্যা কম হলেও তাদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের প্রতি ১১ দলীয় জোটের সমর্থন ও ভালোবাসা অব্যাহত থাকবে।

৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় ধাপেও বাদ দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিন্ন পথ ধরে পাহাড়ে জড়ো হয় ৪ জন, কোদাল দিয়ে প্রথম আঘাত তুহি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬