আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থীকে ইসির সতর্কবার্তা

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ AM
জামায়াতের প্রার্থী

জামায়াতের প্রার্থী © টিডিসি ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লক্ষ্মীপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. রেজাউল করিমকে কঠোরভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্ধারিত সময়ের আগে নির্বাচনি প্রচারণা চালানো এবং ভোটারকে নগদ অর্থ প্রদানসহ ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেওয়ার সত্যতা পাওয়ায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন-১) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এই সতর্কবার্তা প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৯ জানুয়ারি লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের ৮ নম্বর ওয়ার্ডের একাডেমি রোড এলাকায় জনৈক মাহফুজা খাতুন (৮৫)-কে নগদ অর্থ বিতরণ এবং ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চান ড. রেজাউল করিম। এই ঘটনায় ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান সমন্বয়ক মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সংশ্লিষ্ট ‘ইলেক্টোরাল ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটি’র কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

পরবর্তীতে তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এবং গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশনে প্রতিবেদন জমা দেয়। কমিশন জানায়, ড. রেজাউলের এই কর্মকাণ্ড 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫'-এর ৪(১) ও ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

সতর্কবার্তায় ইসি স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে পুনরায় আচরণবিধি লঙ্ঘন করলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১ক (৬গ) অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীর ওপর জরিমানা আরোপ এমনকি তাঁর প্রার্থিতা বাতিল করা হতে পারে।

ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে শিক্ষক নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9