নির্বাচনী ব্যয় মেটাতে হিমশিম, প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তা চেয়ে এমপি প্রার্থীর আবেদন

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ AM
সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মন্ডল

সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মন্ডল © টিডিসি ফটো

নির্বাচনী ব্যয় মেটাতে চরম আর্থিক সংকটে পড়ে প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছেন রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও রাজবাড়ী) সংসদীয় আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মন্ডল। তিনি ছড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে আব্দুল মালেক মন্ডল জানান, এর আগে গত সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রধান উপদেষ্টার বরাবর লিখিত আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের বেতন বকেয়া ও আর্থিক অনটনের কারণে তার নির্বাচনী প্রচারণা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। তিনি পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছাপাতে না পারায় ভোটারদের কাছে নিজের কথা ঠিকভাবে পৌঁছাতে পারছেন না।

আব্দুল মালেক মন্ডল বলেন, ‘আমি কালুখালীর সূর্য্যদিয়া দাখিল মাদরাসার সুপার পদে কর্মরত একজন শিক্ষক। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৮ বছর ধরে আমার বেতনের একটি অংশ বকেয়া রয়েছে, যার পরিমাণ প্রায় ১৮ লাখ টাকা। এই অবস্থায় আমি রাজবাড়ী-২ আসন থেকে সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছি। কিন্তু অর্থের অভাবে স্বাভাবিক প্রচার-প্রচারণা চালাতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘ধার-দেনা করে কোনোমতে জামানতের টাকা জমা দিয়েছি। এখন অর্থের অভাবে সব ধরনের নির্বাচনী কার্যক্রম প্রায় অচল। বেতন বকেয়া ফেরত পাওয়া বা নির্বাচনী কাজে আর্থিক সহযোগিতা পেলে আমি সঠিকভাবে প্রচারণা চালাতে পারবো এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ পাবো। আমি ভোটার ভাই-বোনসহ সবার কাছে সহযোগিতা কামনা করছি এবং বিশ্বাস করি জনগণের ভোটে বিজয়ী হবো, ইনশাল্লাহ।’

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হওয়ায় তার সংসার চরম সংকটে পড়েছে এবং অর্থাভাবে ছেলে-মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে আছে। এমন বাস্তবতার মধ্যেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানান।

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যাল…
  • ০৭ জুলাই ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ‘বই পড়া’ কর্মসূচি শুরু করছে স…
  • ০৭ জুলাই ২০২৬
সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন মেসি
  • ০৭ জুলাই ২০২৬
পরীক্ষার পড়ায় ব্যাঘাত, শব্দ কমাতে বলতেই জবি ছাত্রীর ওপর হাম…
  • ০৭ জুলাই ২০২৬
প্রাথমিকে ৩২ হাজার সহকারী শিক্ষক পদোন্নতি পেলে শূন্য পদে নত…
  • ০৭ জুলাই ২০২৬
বাছাইপর্ব ছাড়াই ২০৩০ বিশ্বকাপে খেলবে যে ৬ দেশ
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence