ভোলায় নির্বাচনী প্রচারণায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১০

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ PM
ভোলায় নির্বাচনী প্রচারণায় বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভোলায় নির্বাচনী প্রচারণায় বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটেছে। © টিডিসি

ভোলা-৪ আসন মনপুরা নির্বাচনী প্রচারণার সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপির গণি মাঝি ও জামায়াতের ইদ্রিস মাঝিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বিএনপি সমর্থক মো. গণিমাঝি, রাসেল হাওলাদার ও গণিমাঝির মা রয়েছেন। জামায়াত সমর্থকদের মধ্যে আহত হয়েছেন মো. ইদ্রিস, মো. রুবেল, তারেক, মাওলানা শরীফ ও মো. সাদ্দাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মনপুরা উপজেলার মাস্টারহাট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। ঘটনার খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই গ্রুপকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম বলেন, ‘ভোট চাইতে গেলে বিএনপির নেতাকর্মীরা বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে আমাদের অন্তত পাঁচজন আহত হয়েছেন।’

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন বলেন, ‘জামায়াতের নেতাকর্মীরাই সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।’

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি বলেন, ‘একটি বাড়িতে ভোট চাইতে গেলে জামায়াতের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।’

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুরে শিক্ষকসহ চার হত্যা: আলোচিত সেই শার্ট নিয়ে যা বলছেন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন…
  • ২৬ আগস্ট ২০২৬
মুক্তির একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
বিইউবিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সেম…
  • ২৬ আগস্ট ২০২৬
বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৬ আগস্ট ২০২৬