বিএনপির প্রতিশ্রুতি এখন রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে : আলাল

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ PM
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল © টিডিসি

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপির প্রতিশ্রুতি এখন রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। সংস্কার ইস্যুতে আজ সারাদেশে যে আলোচনা ও সচেতনতা তৈরি হয়েছে, তার উদ্যোক্তা বিএনপি। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা ১৭ আসনের তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা কালে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, বেগম খালেদা জিয়া ২০৩০ ভিশন দিয়েছিলেন। পরবর্তীতে তারেক রহমান ২৭ দফা ঘোষণা করেন। এরপর ছাত্রবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সবাইকে সঙ্গে নিয়ে পরিমার্জন ও পরিবর্তনের মাধ্যমে সেটি ৩১ দফায় পরিণত করা হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এই ৩১ দফা গ্রহণ করেছে। ফলে রাষ্ট্রীয় পর্যায়ে বিএনপির এই উদ্যোগ একটি বিশেষ মর্যাদা পেয়েছে।

তিনি বলেন, বিএনপি জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে। অন্যান্য দলের নেতারাও প্রচারণায় নামলেও এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে যাওয়ার পথে সভা শেষ হওয়ার পর রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ নেতাদের ঘিরে দাঁড়িয়ে থাকে—এমন দৃশ্য বিএনপির ক্ষেত্রেই বেশি দেখা যাচ্ছে। এতে বোঝা যায়, দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, মানুষের অধিকার এবং বিশেষ করে তরুণদের আকাঙ্ক্ষা পূরণে জাতি তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে।

তিনি আরও বলেন, মানুষ আর নতুন করে প্রতিশ্রুতি চায় না। কারণ ৩১ দফা সংস্কার প্রস্তাব এবং বিএনপির নির্বাচনী ইশতেহার ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এই ইশতেহার থেকেই বিশেষ করে তরুণ, নারী, শিশু ও সমাজে পিছিয়ে থাকা মানুষের জন্য বিএনপির কর্মপরিকল্পনা স্পষ্ট হবে। আগামী কয়েক দিনে মানুষ এতে আরও বেশি আকৃষ্ট হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা–১৭ আসনের প্রসঙ্গে আলাল বলেন, এই এলাকায় সবচেয়ে প্রকট সমস্যা হলো যান চলাচলের জন্য প্রশস্ত স্থান ও শৃঙ্খলার অভাব। পাশাপাশি দ্রব্যমূল্যের চাপ এখানে একটি বড় সমস্যা, যেখানে একদিকে বিত্তশালী মানুষের বসবাস, অন্যদিকে অতি দরিদ্র জনগোষ্ঠীও রয়েছে। এই দুই শ্রেণির মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে অর্থনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার বাস্তবায়ন শুরু করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে আলাল বলেন, রমজান সামনে রেখে মানুষ এখন প্রস্তুতি নিচ্ছে এবং দ্রব্যমূল্যের চাপ তীব্রভাবে অনুভব করছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দ্রব্যমূল্যের ক্ষেত্রে প্রথমেই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলমত নির্বিশেষে, এমনকি নিজের দলের কেউ জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না এমন প্রতিজ্ঞার কথাও জানান তিনি।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9