ইশতেহারে ‘নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতা’ নিশ্চিতের আশ্বাস বিএনপির

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির লোগো © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে বিএনপি। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে  এ ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারে গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা এবং পেশাগত স্বাধীনতা নিশ্চিতের ব্যাপারে বলা হয়েছে।

এতে বলা হয়, বিএনপি নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করে। সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন। বিএনপি অবশ্যই তাদের কাজের সুরক্ষা ও স্বীকৃতি প্রদান করবে। বিএনপি বস্তুনিষ্ঠ সমালোচনাকে সব সময় স্বাগত জানায়। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা এবং গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচকের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। সে দায়িত্ব পালনে বিএনপি সর্বদা স্বচেষ্ট থাকবে।

ইশতেহারে আইনি জটিলতা ও হয়রানি দমনের ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইন পুনঃনিরীক্ষণ করা হবে।

এছাড়াও গণমাধ্যমের উপর আগ্রাসনরোধের ব্যাপারে বলা হয়, দেশের সকল প্রকার গণমাধ্যম, গণমাধ্যমকর্মী ও গণমাধ্যম অফিসের নিরবিচ্ছিন্ন সুরক্ষা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর। গণমাধ্যমের ওপর যেকোনো ধরনের আক্রমণ ও আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করা হবে।

ইশতেহারে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, শিশু, নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণমাধ্যমে নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষে একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক মিডিয়া রেগুলেটরি কাঠামো গড়ে তোলা হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়। যার লক্ষ্য ফ্যাক্ট চেকিং সংস্থার সাথে সমন্বয় করে গুজব ও ভুয়া খবর রোধ করা, ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচার রোধ করা।

পাশাপাশি, এ সংক্রান্ত বিষয়ে নাগরিকদের অনলাইনে অভিযোগ দাখিল করার সুযোগ এবং ৩০ দিনের মধ্যে দ্রুত অভিযোগ নিষ্পত্তি বাধ্যতামূলক করা হবে।

এছাড়াও সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে রুজুকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। সাংবাদিক নির্ঘাতনরোধে বিশেষ সেল গঠন করা হবে বলেও উল্লেখ করা হয় বিএনপির ইশতেহারে।

ইশতেহারে 'জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড' গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে,  সাংবাদিকদের কল্যাণে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করা হবে। 'জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড' গঠন করা হবে।

এছাড়াও সংবাদপত্রে বিজ্ঞাপন বরাদ্দে রাজনৈতিক পক্ষপাতের অবসান ঘটানোর আশ্বাস দেওয়া হয়েছে।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9