বিএনপি ও ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৯ PM
বিএনপি ও ছাত্রদলের লোগো

বিএনপি ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপি  ও ছাত্রদল থেকে ১৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার  (০৫ফ্রেবুয়ারি) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এবং নেত্রকোনা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল আলম খান পাঠান স্বাক্ষরিত দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কেন্দুয়া উপজেলা বিএনপির  সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সম্মানিত সদস্য নাজমুল হক ভূঞা কচি,কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই ও চিরাং ইউনিয়ন বিএনপির সদস্য সাজিদুল হক ভূঞা মিল্টনকে বিএনপি থেকে বহিষ্কার ঘোষণা করা হয়।

অন্যদিকে নেত্রকোনা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল আলম খান পাঠান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছাত্রদলের ১০ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন- কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের (স্থগিতকৃত কমিটির)  সহ সভাপতি সাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরমানুল হক সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, যুগ্ম সম্পাদক সম্পাদক আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক সম্পাদক আপন, গড়াডোবা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কান্দিঊড়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ওমর হাসান মানিক, পাইকুড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সাগর হাসান, নওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আনোয়ার হোসেন এবং কেন্দুয়া পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইনুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় জাতীয়তাবাদীদল বিএনপি ও ছাত্রদল থেকে ১৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9