গণঅধিকারকে আরেকটি আসনে সমর্থন দিল বিএনপি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ PM
গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন ও বিএনপির লোগো

গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন ও বিএনপির লোগো © সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলীয় প্রার্থীশূন্য হওয়ায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা আপিল বিভাগ কর্তৃক চূড়ান্তভাবে বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে এই জোটগত সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর ফলে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেবিদ্বারে বিএনপি ও গণঅধিকার পরিষদের সমন্বিত প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই। সে হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে নির্দেশিত হয়েছি গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়া এবং তার পক্ষে কাজ করতে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কুমিল্লা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে কুমিল্লা-৪ আসনে বিএনপির কোন প্রার্থী থাকছে না, তাই গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন হবে বিএনপি জোটের প্রার্থী।

আরও পড়ুন: ঢাকা ৯-এ কোনো রাজনৈতিক বড় ভাই বা নেতার দাপট চলবে না: তাসনিম জারা

তিনি আরও বলেন, বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সসমর্থন দিয়েছেন এবং তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের।

এইদিকে বিএনপির কেন্দ্রীয় শীর্ষ স্থানীয় এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কুমিল্লা-৪ আসনে বিএনপি ট্টাক মার্কাকে সমর্থন দেবে। ট্রাক মার্কার হয়ে কাজ করতে স্থানীয় সকল নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে কুমিল্লা-৪ আসনে বিএনপির মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। 

তিনি আপিলে অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র অবৈধ হয়।

ইসির এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে গত ২১ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান আপিল বিভাগে আবেদন করেন। গত ২৬ জানুয়ারি আপিল বিভাগ শুনানি ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন। এর মধ্যে হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পেয়ে তিনি নিয়মিত লিভ টু আপিল করেন। ৩০ জানুয়ারি লিভ টু আপিলের ওপর শুনানি শেষে আপিল বিভাগ ১ ফেব্রুয়ারি (রবিবার) আদেশের জন্য দিন রাখেন।

সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে এক করবেন না: সারজিস আলম
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ ৮ বছরের সাজিদ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9