দু-চারজন চাঁদাবাজকে ভয় পাবার কোনো সময় নেই: সারজিস

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১১ PM
পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম © ফাইল ফটো

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গত দেড় বছরে একটা দলের কিছু নেতাকর্মী শান্তি ও ইনসাফের বিরুদ্ধে গিয়ে অপকর্মগুলো করেছে। আমরা জুলাই অভ্যুত্থানে লড়াই করা সংগ্রামী জনতা। আমরা কি এরকম দু-চারজন চাঁদাবাজকে ভয় পাব? ভয় পাবার কোনো সময় নেই। 

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রচারণার  সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে নেতারা গত দেড় বছরে মানুষের সাথে জুলুম ও মামলা-বাণিজ্য করেছে, তারা আমাদের নেতা হতে পারে না। যারা ক্ষমতায় না আসতেই মানুষের ওপর জুলুম করে যাচ্ছে, তারা ক্ষমতায় আসলে মানুষকে মানুষ মনে করবে না। আগামীতে এ সকল মানুষকে বয়কট করার আহ্বান জানান তিনি।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬