ভারতের সহযোগিতায় এবারও নির্বাচনে অনিয়মের আশঙ্কা নাহিদের

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০১ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ PM
ঢাকা-১১ আসনে প্রচারণায় নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে প্রচারণায় নাহিদ ইসলাম © টিডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কারচুপির অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, অতীতের মতো এবারও নির্বাচনি অনিয়মে ভারত সহযোগিতা করতে চায়। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরায় নির্বাচনি প্রচারে অংশ নিয়ে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন। পরিকল্পিতভাবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ বাড়ছে। কিছু বিদেশি পক্ষ প্রকাশ্যে বিএনপির পক্ষে বক্তব্য দিচ্ছে। অধিকাংশ গণমাধ্যম শুধু একটি দলকে প্রাধান্য দিচ্ছে।

ঢাকা ১১ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম নানা জায়গায় অর্থের বিনিময়ে নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে পুরো নির্বাচনি পরিবেশ প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬