আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, আপত্তিকর পোস্ট

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ AM
মিয়া গোলাম পরওয়ারে

মিয়া গোলাম পরওয়ারে © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পর এবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। দুর্বৃত্তরা অ্যাকাউন্টটি হ্যাক করার পর সেখান থেকে আপত্তিকর পোস্ট দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে একের পর এক জামায়াত নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে। আমীরে জামায়াতের পর এবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স আইডি হ্যাক করা হয়েছে।’

তিনি আরও জানান, মঙ্গলবার রাত ৮টা ৩১ মিনিটের দিকে দুষ্কৃতিকারীরা ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার সাথে সাথে তা ডিলিট করা হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাইবার হামলার বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, ‘দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশাআল্লাহ দ্রুতই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। এহেন গুরুতর অপরাধে লিপ্ত ব্যক্তিরা যতই ক্ষমতাধর হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাত দিন ধরে বিদ্যুৎহীন রাজাপুর মডেল মসজিদ, বন্ধ অযুর পানিসহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9