পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

৩০ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ০২:১০ PM
চাঁদপুর জেলা কারাগার

চাঁদপুর জেলা কারাগার © টিডিসি ফোটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন চাঁদপুর জেলা কারাগারে বন্দী কয়েদিরাও। নির্বাচন কমিশনের বিশেষ ব্যবস্থায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিয়েছেন কারাগারে থাকা ৩৩ জন বন্দী।

চাঁদপুর জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মোট ৪৬ হাজার ৪৩৬ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এ তালিকায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পাশাপাশি কারাবন্দিরাও অন্তর্ভুক্ত রয়েছেন—যা ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা জানান, নিবন্ধনের নির্ধারিত সময় পর্যন্ত কারাগারে মোট ৬৫০ জন কয়েদি অবস্থান করলেও তাদের মধ্যে ৩৩ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ২ জন নারী কয়েদি রয়েছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আবেদনকারী ৩৩ জন কয়েদির মধ্যে ২৫ জনই চাঁদপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনের ভোটার। বাকি ৮ জন দেশের অন্যান্য জেলার ভোটার হিসেবে নিবন্ধিত। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন।

কারাবন্দি হলেও নাগরিক অধিকার থেকে যেন কেউ বঞ্চিত না হন—এই লক্ষ্যেই নির্বাচন কমিশনের এমন উদ্যোগ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9