কুমিল্লায় বিএনপির আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল

১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ PM
আব্দুল গফুর ভূঁইয়া

আব্দুল গফুর ভূঁইয়া © ফাইল ছবি

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে তার মনোনয়ন বাতিল করা হয়।

জানা গেছে, বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া নির্বাচনি হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করেননি। এ কারণে কুমিল্লা-১০ আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে নবম ও শেষদিনের মতো রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলে বিকেল ৫টা পর্যন্ত।

শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত মোট ৩৫টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে আগের দিনগুলোয় অপেক্ষমাণ থাকা আবেদনগুলো রোববারের শুনানিতে নিষ্পত্তি করা হচ্ছে। একইসঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, সে বিষয়েও সিদ্ধান্ত দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬