প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭৩ জন

১৪ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ PM
ইসি

ইসি © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে আরও ৭৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পঞ্চম দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। 

নির্বাচন কমিশন জানায়, পঞ্চম দিনে ১০০ জনের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭৩ জনের মনোনয়ন বৈধ, ১৭ জনের মনোনয়ন বাতিল বহাল এবং ১০ জনের মনোনয়ন স্থগিত করা হয়।

এ নিয়ে পাঁচ দিনে ৩৮০ জনের করা আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ২৭৭ জনের মনোনয়ন মঞ্জুর হয়েছে, নামঞ্জুর হয়েছে ৮১ জনের আর স্থগিত রয়েছে ২৩ জনের মনোনয়ন।

প্রসঙ্গত,  গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন করা হয়েছে।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬