নাটোরে বিএনপি প্রার্থী দুলুকে সমর্থন দিল গণঅধিকার পরিষদ

০৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ PM
বিএনপিকে সমর্থন গণঅধিকার পরিষদ

বিএনপিকে সমর্থন গণঅধিকার পরিষদ © টিডিসি ফোটো

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, নাটোর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শুক্রবার (৯ই জানুয়ারি) সকালে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দুলু বলেন, 'সবাই মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান হিসেবে আজ বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।'

তিনি আরও বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নেবে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশ পরিচালনা করবেন—এমন প্রত্যাশাই দেশের সাধারণ মানুষের। জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে তিনি নিজেকে একজন যোগ্য রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।'

গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগরের সভাপতিত্বে এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুর হোসাইন সুমন।

এছাড়া বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখার সহসভাপতি মিল্টন হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টসর, নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ আরও অনেকে।

সভায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের কোনো প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে মাঠে কাজ করবেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9