মনোনয়ন বাতিল, সপরিবারে দেশ ছাড়ার ঘোষণা প্রার্থীর

০৪ জানুয়ারি ২০২৬, ০২:১৭ PM
মোহাম্মদ ইলিয়াছ মিয়া

মোহাম্মদ ইলিয়াছ মিয়া © সংগৃহীত

এক শতাংশ ভোটার তথ্যে অসংগতি ও গড়মিলের কারণে কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ মিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিদেশে পাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইলিয়াছ লেখেন, পরিবারসহ দেশ ছেড়ে কানাডা চলে যাব এই মাসের মধ্যে। ভালো থেকো বাংলাদেশ। আর পারলাম না। বড্ড ক্লান্ত!’

এদিকে মনোনয়ন বাতিল হলেও তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। তবে তিনি নির্বাচন করছেন না জানিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার মনোনয়ন প্রশাসন বাতিল করেছে, সিদ্ধান্ত নিয়েছি ইলেকশন করব না, বিদেশ চলে যাব। দেশ যেভাবে চলছে সেভাবে চলুক। গোলামি আমাদের গলার মালা৷’

এ বিষয়ে কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব এইচ এম নজরুল ইসলাম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নেওয়ার যে সিস্টেম যে সংস্কৃতি চালু রয়েছে, এটি যতদিন থাকবে ততদিন মাফিয়া চক্রের সদস্য ছাড়া অন্য কেউ নির্বাচন করার সাহস শক্তি পাবে না।’

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, জেলার ৪টি আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন ২৩ জন প্রার্থী। যাদের মধ্যে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাতিল হওয়া ৫ প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।  

পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬