মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল

০৩ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ PM
মহিউদ্দিন রনি

মহিউদ্দিন রনি © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

মহিউদ্দিন রনি জানান, তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। কারণ হিসেবে তাকে জানানো হয়েছে, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় এক শতাংশ স্থানীয় ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হলেও সেগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে ১০ জনের মধ্যে দুইজন স্থানীয় ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। এ অভিযোগের ভিত্তিতেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তার দোসররা প্রতিটি বিভাগেই লুকিয়ে আছে। তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

রনি আরও জানান, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন এবং এ বিষয়ে আপিলের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬