তারেকের দলে হিরো আলম, পাচ্ছেন বড় পদ

২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ PM
আমজনতার দলের লোগো ও হিরো আলম

আমজনতার দলের লোগো ও হিরো আলম © সংগৃহীত ও সম্পাদিত

আমজনতার দলে যোগ দিয়েছেন আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। দলটিতে তাকে বড় কোনো পদ দেওয়া হতে পারে বলে জানিয়েছে আমজনতার দলের একটি সূত্র। আজ রবিবার (২৮ ডিসেম্বর) হিরো আলমও এমন তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হিরো আলম গণমাধ্যমকে বলেন, আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি তাই তাই এবার স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করব বলে আগে থেকেই ঠিক করেছিলাম। এরইমধ্যে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় আমি যোগ দিইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।

তিনি বলেন, আজ সন্ধ্যায় আমি আনুষ্ঠানিকভাবে তারেক ভাইয়ের আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এই দল থেকেই প্রার্থী হব। আজকেই সংবাদ সম্মেলন করে সবকিছু জানাব।

দলের একটি সূত্র জানিয়েছে, আমজনতার দলে বড় পদ পেতে পারেন হিরো আলম। এর আগে বিভিন্ন সময় হিরো আলম স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন।

খাওয়াতে বা কাঁদলেই শিশুর হাতে স্মার্টফোন, অজান্তেই যেসব ঝুঁ…
  • ০৮ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে পছন্দের শীর্ষে থাকা তিন প্রতিষ্ঠা…
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ০৮ নভেম্বর ২০২৬
গলাচিপা মৎস্য অফিসে সূর্যাস্তের পরও উড়ল জাতীয় পতাকা, অবহেলা…
  • ০৮ নভেম্বর ২০২৬
কর্মসূচিতে উপস্থিত না থাকায় জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ, …
  • ০৮ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950