শ্বশুরবাড়ি গিয়ে প্রাণীদের সঙ্গে খুনসুটি তারেক রহমানের

২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ PM
প্রাণীদের সঙ্গে খুনসুটি তারেক রহমানের

প্রাণীদের সঙ্গে খুনসুটি তারেক রহমানের © সংগৃহীত

প্রায় বিশ বছর পর ধানমন্ডির ‘মাহবুব ভবন’ শ্বশুর বাড়ি গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোচিত-সমালোচিত এবং ২০০৭ সালের বিতর্কিত ওয়ান ইলেভেনের (১/১১) সেনাসমর্থিত ফখরুদ্দিন-মঈনুদ্দিনের বিশেষ সরকারের দেশে জরুরি অবস্থা জারির পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ‘দুর্নীতিবিরোধী অভিযান’ শুরু করে। ওই সময় দুই দলের শীর্ষ নেতার বিরুদ্ধেই মামলা হয়। ২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি মামলায় তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।

তারেক রহমান শ্বশুর বাড়ি গিয়ে কয়েকটি বিড়ালসহ আরও কিছু প্রাণীদের আদর করছেন-এমন একটি ছবি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। আর ক্যাপশনে লেখা হয়—‘প্রাণীপ্রেমী তারেক রহমান। ছবিটি দেখে মন্তব্যের ঘরে প্রশংসা করছেন নেটিজেনরা।

ওই ছবিতে দেখা যায়, বিড়ালসহ প্রাণীগুলো ছোট একটি ঘরের মতো, সেখানে আছে। ঘরটির সামনের দিক নেট দিয়ে আটকানো। নেটের ফাঁক দিয়ে হাত দিয়ে বিড়ালগুলোকে আদর করছেন তারেক রহমান।

এ ছাড়া তারেক রহমানের পরিবারেরও ‘জিবু’ নামের একটি পোষা বিড়াল রয়েছে। তারেক রহমান নিজে ও তার একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানসহ পরিবারের সদস্যদের খুব আদরে সেই জিবু। দীর্ঘ প্রায় সাড়ে ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফেরার সময় পাসপোর্টের সঙ্গে প্রাণীদের যে নিয়মে বিমানে পরিবহন করা হয় সেভাবেই গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসেছে তারেক পরিবারের আদরের বিড়াল জিবুও।
 
বিমানবন্দর থেকে বের হওয়ার পর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় লাখ লাখ কর্মী ও সমর্থকের উদ্দেশে ভাষণ দেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

প্রায় ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। এরপর এক সপ্তাহ হাসপাতালে কাটিয়ে উন্নত চিকিৎসার জন্য ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি সপরিবার লন্ডনে যান। সেই থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন। লন্ডনে যাওয়ার ১৭ বছর সাড়ে তিন মাস পর গেল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার তিনি দেশে প্রত্যাবর্তন করেন। এরপর থেকে গত দুইদিন টানা রাজনৈতিক কর্মসূচি শেষে শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকায় শ্বশুর বাড়ি ‘মাহবুব ভবনে’ যান তারেক রহমান। ওয়ান ইলেভেনে কারাগারে যাওয়ার আগে সর্বশেষ তিনি শ্বশুরের বাসায় গিয়েছিলেন। 

শনিবার শ্বশুর বাড়ি গিয়ে প্রাণীপ্রেমী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই বাড়িতে থাকা বিভিন্ন পাখি ও প্রাণীদের নিয়ে খুনসুটিতে মেতে উঠেন। সেখানে তিনি বেশ কিছু সময় ওদের সঙ্গ উপভোগ করেন। পরে বেশ কিছু সময় পারিবারিক পরিবেশে কাটান। 

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪৪ মিনিটে ঢাকায় অবতরণ করেন তারেক রহমান। এরপর ৩০০ ফিট এলাকায় বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় বের হয়ে তিনি সরাসরি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় ওঠেন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9