পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ PM
পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারতের সময়ে

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারতের সময়ে © সংগৃহীত

২০০৯ সালে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় দূষ্কৃতিকারী ও বিপদগামীদের হাতে নৃশংস হত্যাকান্ডে শহীদ সেনাকর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে ‘পিলখানা ট্রাজেডি’তে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম।

প্রসঙ্গত, ২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় শহীদ হন ৫৭ জন সেনা কর্মকর্তা। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন বীর সেনাকে হারায় বাংলাদেশ।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে তার আদরের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো ও শ্বশুর সাবেক মন্ত্রী ও বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬