দেশের পথে তারেক রহমান

২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ AM
তারেক রহমান ও তার স্ত্রী , কন্য

তারেক রহমান ও তার স্ত্রী , কন্য © সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। রাত সোয়া ১০টার দিকে তারা হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। খালেদা জিয়ার অসুস্থতার কারণে ডা. জোবাইদা রহমান আগে দেশে এলেও এবার তারেক রহমান ও তার মেয়ে দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে দেশে ফিরছেন।

তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তিন দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে পৌঁছানোর পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। সেখান থেকে তিনি জুলাই এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট সড়ক হয়ে নির্ধারিত সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর তিনি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক ও কাকলীর মোড় হয়ে গুলশান-২ নম্বরে তার বাসভবনে ফিরবেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। শনিবার (২৭ ডিসেম্বর) তার দুটি কর্মসূচি রয়েছে। ওই দিন তিনি জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ সম্পন্ন করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহিদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। স্ত্রী ডা. জোবাইদা রহমান কয়েকবার দেশে এলেও এতদিন তারেক রহমান দেশে ফিরতে পারেননি।

মিড-ডে মিলের মান যাচাইয়ে প্রতি বিদ্যালয়ে কমিটি, থাকছেন যারা
  • ২০ মে ২০২৬
নতুন দুই উপ-উপাচার্য পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি লিফট,ব্যাহত হচ্ছে ক্লাস-পরীক্ষ…
  • ২০ মে ২০২৬
এসএসসি শেষে গোসলে নেমে আর ফেরা হলো না দুই বন্ধুর
  • ২০ মে ২০২৬
ইভটিজিং ও মাদকসেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকের ওপর হামলা
  • ২০ মে ২০২৬
পার্লামেন্ট বিলুপ্তির বিল পাস, বিদায়ের প্রহর গুণছেন নেতানিয়…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081