‘কাল আমাদের ঈদের দিন’

২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ PM
৩০০ ফিটে অপেক্ষারত বিএনপি নেতাকর্মীরা

৩০০ ফিটে অপেক্ষারত বিএনপি নেতাকর্মীরা © টিডিসি

পটুয়াখালী থেকে দল বেঁধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেখতে এসেছেন মহিলা দলের নেতাকর্মীরা। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনার জন্য নির্মিত মঞ্চের সামনে বসে ছিলেন তারা। কখনও গান আর কখনও ধরছেন স্লোগান। কথা বলতে গেলে তারা জানালেন, পটুয়াখালী থেকে শুধু মহিলা দল নয়, বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসছেন। প্রায় ৫০ হাজার নেতাকর্মী এক জেলা থেকেই আসার টার্গেট রয়েছে তাদের।

দীর্ঘ ১৭ বছর পর দলের শীর্ষ নেতা দেশে ফিরছেন, অনুভূতি জানতে চাইলে জেলা মহিলা দলের এক নেত্রী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল আমাদের ঈদের দিন। ধৈর্য ধরে থাকতে পারিনি, তাই গতকালই চলে এসেছি। আমরা এখানে গান করছি, স্লোগান ধরছি। ১৭ বছর আমাদের নেতাকে দেখতে পারিনি, তাকে দেখার জন্য চলে এসেছি।

একই অনুভূতি জানালেন কুমিল্লার নাঙ্গলকোট থেকে আসা বিএনপি কর্মী আব্দুল গফুর। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের ঈদের মত আনন্দ লাগছে। আমি চারদিন হয়ে গেছে এখানে এসেছি। আমরা আরাফাত রহমান কোকোর জানাযাতেও আসতে পারিনি। ১৭ বছর পর তারেক রহমান দেশে আসছেন। ইনশাআল্লাহ তিনি আগামী দিনে সরকার গঠন করবেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের বিলুপ্ত কমিটির জয়েন্ট সেক্রেটারি ও জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দীন মোহাম্মদ দুলু বলেন, মামলা-হামলা থেকে মুক্তি পাওয়ার পর, ঘুম হারাম হওয়া থেকে সুন্দর একটা পরিবেশ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে তারেক রহমান পদার্পণ করছে, এটাতে আমরা ভীষণ খুশি। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় আমাদের দুঃখ থেকে গেছে। এরপরেও নেতাকে দেখব, এটি আমাদের মাঝে আনন্দ এনে দিয়েছে।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, মঞ্চ এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেন সড়কের দুই পাশ কভার করা যায়। একইসঙ্গে নেতাকর্মীদের জন্য বিভিন্ন অংশে এলইডি স্ক্রিনের ব্যবস্থা থাকবে। কমপক্ষে ৫০ লাখ নেতাকর্মী জড় করার লক্ষ্য রয়েছে বলেও জানিয়েছেন তারা।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9