দুই ঘণ্টা অপেক্ষা করেও দেখা পাননি ফখরুলের, এককভাবে ভোট করার ঘোষণা কর্নেল অলির

২৪ ডিসেম্বর ২০২৫, ০২:২০ PM
সংবাদ সম্মেলনে ড. কর্নেল (অব.) অলি আহমদ

সংবাদ সম্মেলনে ড. কর্নেল (অব.) অলি আহমদ © টিডিসি ফটো

এবার বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। বুধবার (২৪ ডিসেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

দলটির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ অভিযোগ করেছেন, বিএনপি এলডিপিকে অবমূল্যায়ন করেছে। তিনি বলেন, ‘আমরা বিএনপিকে ১৪ জনের একটি শর্টলিস্ট দিয়েছিলাম। কিন্তু তারা সেটিকে গুরুত্ব দেয়নি। আমাদের নেতাকর্মীরা দুই ঘণ্টা অপেক্ষা করলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেননি।’

তিনি আরও বলেন, ‘এলডিপিকে বাঁচাতে হলেও বিএনপি অন্তত আমাদের শর্টলিস্টটি বিবেচনায় নিতে পারত। আমরা তো বলিনি, শর্টলিস্টের সবাইকে মনোনয়ন দিতে হবে। কিন্তু কোনো গুরুত্বই দেওয়া হয়নি।’

এই পরিস্থিতিতে এলডিপি এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ এলডিপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই দিনে এলডিপি থেকে দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। রেদোয়ান আহমেদ এলডিপির মহাসচিব ছিলেন। কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9